মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে কমে আসায় দেশের আবহাওয়ায়ও বৃষ্টির প্রবণতা কমছে। সোমবার (৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর ফলে ধীরে ধীরে দেশের আবহাওয়ায় মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব কমে আসতে পারে।
সময়ের আলো/মহু