কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

আদালত প্রতিবেদক

আইন-আদালত

আয়কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু খালাস

2026-01-11T17:08:42+00:00
2026-01-11T17:08:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম 
আদালতে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সংগৃহীত
আয়কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু খালাস পেয়েছেন। 

রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দুলু আদালতে উপস্থিত ছিলেন। দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 
আরও পড়ুন

মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়া, তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।

এ অভিযোগে ২০০৮ সালের ৩ আগস্ট রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে দুলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় এনবিআরের চারজন সাক্ষী দিয়েছেন।

এএডি/


  বিষয়:   আদালত  কর ফাঁকি  মামলা  খালাস  বিএনপি  দুলু 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: