টেকনাফে গুলিতে ‘নিহত প্রচার হওয়া’ শিশু বেঁচে আছে

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত প্রচার হওয়া শিশুটি এখনও বেঁচে আছে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)

2026-01-11T19:00:11+00:00
2026-01-11T19:00:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
টেকনাফে গুলিতে ‘নিহত প্রচার হওয়া’ শিশু বেঁচে আছে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম 
টেকনাফে গুলিতে ‘নিহত প্রচার হওয়া’ শিশু বেঁচে আছে। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত প্রচার হওয়া শিশুটি এখনও বেঁচে আছে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

এর আগে, এদিন বিকাল সোয়া পাঁচটায় শিশুটিকে কক্সবাজার হাসপাতাল থেকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। 

জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় গুলিতে আহত হয় শিশু আফনান আরা (১২)। সে তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। এসময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে, ঘটনার পর গুলিতে আফনানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গণমাধ্যমেও মৃত্যুর সংবাদ প্রচারিত হয়। এতে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিবাদে তারা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে দুপুরের দিকে শিশুটি জীবিত থাকার বিষয়টি জনতাকে জানানো হয়। এতে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে।


ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সময়ের আলোকে বলেন, আফনান নামে গুলিবিদ্ধ মেয়েটি এখনও বেঁচে আছে। চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সে গুরুতর আহত, তাই শেষ পর্যন্ত কী হয় বলা যায় না। তবে আমরা আশাবাদী।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস বলেন, গুলিতে গুরুতর আহত আফনান মারা গেছেন বলে খবর প্রকাশ হয়। তবে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে এনে পরীক্ষা করা হলে নিশ্চিত হওয়া গেছে, সে বেঁচে আছে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

এফআর


  বিষয়:   টেকনাফ  গুলিতে নিহত  প্রচার হওয়া  শিশু  চমেক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: