‘গুদাম থেকে গায়েব ৫২১ মেট্রিকটন ধান ও সাড়ে ৩ মেট্রিকটন চাল’, ‘নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া জরুরি’, ‘নির্বাচনের পর ড. ইউনূস কী করবেন, জানাল প্রেস উইং’, ‘মোসাব্বির হত্যার কারণ জানাল ডিবি’, ‘ভারতের ম্যাচে আম্পায়ারিং করছেন বাংলাদেশের সৈকত’—সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর।
সময়ের আলোর পাঠকদের জন্য রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো—
গুদাম থেকে গায়েব ৫২১ মেট্রিকটন ধান ও সাড়ে ৩ মেট্রিকটন চাল
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামের আটটি গোডাউনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় মোট ৫২১ মেট্রিকটন ধান ও সাড়ে তিন মেট্রিকটনের বেশি চাল পাওয়া যায়নি। এর সঠিক হিসাবও দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত পড়তে ক্লিক করুন
নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া জরুরি
ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। বিস্তারিত পড়তে ক্লিক করুন
নির্বাচনের পর ড. ইউনূস কী করবেন, জানাল প্রেস উইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন। জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন
মোসাব্বির হত্যার কারণ জানাল ডিবি
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বিস্তারিত পড়তে ক্লিক করুন
ভারতের ম্যাচে আম্পায়ারিং করছেন বাংলাদেশের সৈকত
নিরাপত্তা শঙ্কা দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিস্তারিত পড়তে ক্লিক করুন
বিক্ষোভে উত্তাল ইরান, এখন পর্যন্ত নিহত ১৯২
ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। এছাড়া চলমান এই সংঘাতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। বিস্তারিত পড়তে ক্লিক করুন
ঘাট আছে নৌকা আছে, নদী কই?
নাব্যতা সংকটের কারণে এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র নদ এখন বালুচর। যেখানে এক সময় ঢেউ তুলে ছুটে চলত লঞ্চ-স্টিমার, ফেরি আর নৌকা, সেখানে আজ দিগন্ত বিস্তৃত বালু। মাত্র কয়েকটি সরু খালে ভাগ হয়ে নিঃশব্দে পড়ে আছে হালের ব্রহ্মপুত্র নদ। বিস্তারিত পড়তে ক্লিক করুন
আরআর