চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা

2026-01-12T17:19:17+00:00
2026-01-12T17:19:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম 
সোমবার হাজীগঞ্জ বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী। সংগৃহীত ছবি
চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে হাজী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নবাবী হোটেলকে ১৫ হাজার টাকা এবং রিজিক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ সস ব্যবহারের দায়ে খাওয়া-দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মিডওয়ে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে হাজীগঞ্জ জেনারেল হাসপাতালকে ৮ হাজার টাকা এবং মিথ্যা ডাক্তার পদবি ব্যবহার করার অপরাধে দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।


এ বিষয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় ছাড় দেওয়া হবে না। পঁচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অতিরিক্ত ফি আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা করে। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেটও বিতরণ করা হয়।

এমএইচজে/আরআর


  বিষয়:   চাঁদপুর  ভোক্তা অধিকার  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: