পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফের পথে খালিদ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে কাছ থেকে দেখা এবং মানুষের গল্প শোনার নেশায় তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু

2026-01-13T00:25:42+00:00
2026-01-13T00:26:52+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফের পথে খালিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১২:২৬ এএম
পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফের পথে খালিদ। ছবি : সময়ের আলো
দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে কাছ থেকে দেখা এবং মানুষের গল্প শোনার নেশায় তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু করেছেন টি এম খালিদ মাহমুদ প্রিজম নামে এক তরুণ। পায়ে হেঁটে দীর্ঘ এক হাজার কিলোমিটারের পথ পাড়ি দেবেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তার ঐতিহাসিক ‘তেঁতুলতলা’ থেকে এ যাত্রা শুরু করেন ওই তরুণ। 

জানা গেছে, ভ্রমণপিপাসু খালিদ মাহমুদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সন্তান। বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করেন তিনি। দীর্ঘদিনের ট্রাভেলার হিসেবে খালিদের এই যাত্রার পেছনে রয়েছে এক গভীর আবেগ ও পারিবারিক স্মৃতি। তার বাবা প্রয়াত ফজলুল হক তালুকদার ২০০৬ সালে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। 

বাবার চাকরির সুবাদে খালিদের শৈশবের অনেকটা সময় কেটেছে এই সীমান্ত জনপদে। এমনকি যে তেঁতুলতলা থেকে তিনি যাত্রা শুরু করেছেন, সেই ঐতিহাসিক গাছটি সংরক্ষণে তার বাবার বিশেষ ভূমিকা ছিল বলেও জানান তিনি।

যাত্রা শুরুর প্রাক্কালে খালিদ মাহমুদ বলেন, সাধারণত অধিকাংশ ভ্রমণচারী টেকনাফ থেকে যাত্রা শুরু করে তেঁতুলিয়ায় এসে শেষ করেন। কিন্তু তিনি বেছে নিয়েছেন উল্টো পথ।
তিনি বলেন, তেঁতুলিয়া আমার কাছে শুধু একটি স্থান নয়, এটি আমার শিকড়ের সাথে যুক্ত। বাবার স্মৃতিমাখা এই জায়গা থেকে হাঁটা শুরু করা আমার জন্য অত্যন্ত আবেগের মুহূর্ত।

‘ক্র্যাক ট্র্যাকার্স’ (Crack Trackers) পরিবারের পক্ষ থেকে এই ভ্রমণের আয়োজন করা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ আরও বলেন, তার বিশ্বাস, যাত্রার দিক নয়, বরং যাত্রার অনুভূতি ও পথের ধারের সাধারণ মানুষের গল্পগুলোই আসল। এই দীর্ঘ পথচলার মাধ্যমে দেশের বৈচিত্র্যময় প্রকৃতি ও সংস্কৃতিকে নতুন করে আবিষ্কার করতে চান তিনি


এফআর
  বিষয়:   পঞ্চগড়  পায়ে হেঁটে  তেঁতুলিয়া থেকে টেকনাফ  খালিদ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: