প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম
গ্রেফতার আসামিদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীতসিরাজগঞ্জের তাড়াশে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে গ্রেফতার আসামিদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে মো. আব্দুল আলিম সরকার (৪৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. লুৎফর রহমান (৩২), ভুইয়াগাতী গ্রামের দীপক কুমার সরকারের ছেলে সম্রাট কুমার সরকার (৩৮) ও আমডাঙ্গা গ্রামের রওশন আলীর ছেলে মো. আরিফ হোসেন (৩২)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, গতকাল রোববার বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় আওয়ামী লীগের সমর্থকরা মিছিলের চেষ্টা করে।
খবর পেয়ে অভিযান চালিয়ে চারজন সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে পালিয়ে যান।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন