চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের বিরুদ্ধে।এই ঘটনায়

2026-11-02T19:28:49+00:00
2026-11-02T19:28:49+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম 
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক। ছবি : সময়ের আলো
চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপু‌রে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের অশোভন আচরণের অভিযোগ সামনে আসার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। স্থানীয় অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত, শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, অভিযুক্ত এনামুল হোসেন অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ স্বীকারও ক‌রে‌ছে বলে জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন জানান, বিদ্যালয়ের শিক্ষক দ্বারা এমন আচরণ কাম‌্য নয়। এ বিষ‌য়ে ৫ সদস‌্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌মি‌টি‌কে ৫ কর্ম দিব‌সের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হ‌য়ে‌ছে।

অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সময়ের আলো/আতা
  বিষয়:   ছাত্রী  অশালীন আচরণ  অনাকাঙ্ক্ষিত স্পর্শ  অভিযোগ  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  সময়ের আলো  ধর্ষন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: