প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম
রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কূপে ডিলিং শেষে গ্যাসের সন্ধান মিলেছে। ছবি : সময়ের আলোনোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন করে মিলেছে গ্যাসের সন্ধান। এখানে মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কূপে ডিলিং শেষে গ্যাসের সন্ধান মিলেছে। তবে ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট করে গ্যাসের সন্ধান মিলবে এবং জাতীয় গ্রিডে যুক্ত হবে ।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ডিলিং ইনচার্জ রকিবুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খনন কাজশেষে আজ দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তারপর অতিরিক্ত উত্তপ্ত হাওয়ার কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নতুন করে আগুনের শিখা জ্বালানো হবে বলে জানান তিনি।
সময়ের আলো/এনএন