ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা, চলছে মাইকিং

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

2026-11-02T18:20:32+00:00
2026-11-02T18:20:32+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা, চলছে মাইকিং
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম 
চুরি ঠেকাতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত মাইকিং করা হচ্ছে। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের সখীপুরে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ পরিস্থিতিতে চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ। জনসচেতনতা বাড়াতে উপজেলাজুড়ে মাইকিংও করা হচ্ছে।

রোববার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক।

বিউবোর সখীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে ট্রান্সফরমার থেকে তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। এতে বারবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার কচুয়া গ্রামের কামরুজ্জামান বলেন, সকালে দেখি, বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

ইন্দারজানি গ্রামের হাফিজুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ায় অনেক পরিবারকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে।

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের বিভিন্ন মালামাল রাতের আঁধারে চুরি হয়েছে। এসব চুরি ঠেকাতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত মাইকিং করা হচ্ছে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ট্রান্সফরমার চোর  পুরস্কার ঘোষণা  মাইকিং  টাঙ্গাইল  সখীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: