বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস

2026-11-02T19:33:46+00:00
2026-11-02T19:33:46+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম 
বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। ছবি : সংগৃহীত
থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে টার্মিনালে বিক্ষোভ করেন তারা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েন। বাধ্য হয়ে অনেকে মোটরসাইকেল ও রিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।

যাত্রী সোহরাব হোসেন হাওলাদার বলেন, বরিশাল থেকে তার নেহালগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যেতে হচ্ছে। এ জন্য বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।


আমেনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প যানবাহনে যেতে হলে তাকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, সোমবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি হুইলার ও অটোরিকশার চালকেরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বরিশাল  অভ্যন্তরীণ ৬ রুট  বাস চলাচল বন্ধ  ভোগান্তি  যাত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: