আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। পহেলা জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ইন্টারন্যাশনাল বিজনেস
লোকবল নিয়োগ: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ/বিএসসি
অন্যান্য যোগ্যতা: আন্তর্জাতিক ব্যবসা, রপ্তানি বিক্রয়, বাণিজ্য পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৪০ বছর
কর্মস্থল: গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কারখানা প্রাঙ্গণে থাকার ব্যবস্থা, রপ্তানি বিক্রয় কমিশন, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুর এবং রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটে ছাড় সহ ক্রেডিট ক্রয়ের সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬
/এমএইচআর