ওমরাহর অনুভূতি জানালেন পূর্ণিমা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।সোমবার (১২

2026-01-13T13:55:11+00:00
2026-01-13T13:55:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
ওমরাহর অনুভূতি জানালেন পূর্ণিমা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম 
ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি : সংগৃহীত
ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।

সোমবার (১২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪টি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা নায়িকার ছবিগুলো প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
 
ছবিগুলোতে দেখা যাচ্ছে, আবায়া ডিজাইনের বোরকা পরেছেন অভিনেত্রী। কালো বোরকার সঙ্গে পরেছেন সাদা হিজাব।
 
ক্যাপশনে পূর্ণিমা ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি জানান। লেখেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

এরপর হ্যাশট্যাগ দিয়ে পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল শব্দগুলো জুড়ে দেন তিনি।
 
এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি। 
 
বছরের শুরুতে নায়িকার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন।
 
ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী। 

/এমএইচআর


  বিষয়:   পূর্ণিমা  ওমরাহ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: