আনোয়ারায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ট্যাটু সোহেল গ্রেফতার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কান্দরিয়া খালের উপর নির্মাধীণ স্লুইসগেট নির্মাণ কাজে চাঁদা দাবির ঘটনায় মো. সোহেল প্রকাশ ট্যাটো সোহেলকে (২৮) গ্রেফতার

2026-01-13T18:25:38+00:00
2026-01-13T18:29:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আনোয়ারায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ট্যাটু সোহেল গ্রেফতার
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৬:২৯ পিএম
পুলিশের হাতে গ্রেফতার সোহেল। ছবি: সময়ের আলো
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কান্দরিয়া খালের উপর নির্মাধীণ স্লুইসগেট নির্মাণ কাজে চাঁদা দাবির ঘটনায় মো. সোহেল প্রকাশ ট্যাটো সোহেলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস, ছিনতাইসহ ১০টিরও বেশি চাঞ্চল্যকর মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, স্লুইসগেইট নির্মাণ কাজ শুরু করার পর থেকে সোহেল ও তার দলবল ২৫ লাখ টাকা এবং ১টি মোটরসাইকেল দাবি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি তারা নির্মাণস্থলে গিয়ে নির্মাণসামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং নিয়োজিত শ্রমিকদের মারধর করে। এরই পেক্ষিতে নির্মাণস্থলের দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮) ও মো. হাছানসহ (২৪) অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সময়ের আলো/মেহেদী/


  বিষয়:   আনোয়ারা  স্লুইসগেট  চাঁদা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: