পানছড়িতে সড়ক নির্মাণে অনিয়ম, স্থানীয়দের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী

2026-01-13T19:31:45+00:00
2026-01-13T19:32:08+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
পানছড়িতে সড়ক নির্মাণে অনিয়ম, স্থানীয়দের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৭:৩২ পিএম
সড়কের নির্মাণ কাজ যাচাই করছেন পানছড়ি উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তারা। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ি জেলার পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।  

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়কটি পরিদর্শনে যান। এর আগে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ চালুর অভিযোগ উঠলে গত ৯ জানুয়ারি স্থানীয় আদিবাসীরা আন্দোলন করে সড়কটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিম্নমানের খোয়া ব্যবহার এবং পরিষ্কার না করেই কার্পেটিংয়ের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে সহকারী ঠিকাদার ও তার সহযোগীদের সাথে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি হলে এলাকাবাসী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তারা জানান, উপ-সহকারী প্রকৌশলী মতিয়ারের যোগসাজশে নিম্নমানের কাজ চলছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার।


পানছড়ি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. রাজু আহম্মেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি, স্থানীয়দের পক্ষ থেকে বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ পেয়ছি। বাসিন্দাদের ক্ষোভ থাকায় এখন কাজ বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, এলজিইডির ২০২৩–২৪ অর্থবছরে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মোহাম্মদপুর মসজিদ এলাকা থেকে পানছড়ি বাজার পর্যন্ত দুই দশমিক ৩৫০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় মেসার্স কবি রঞ্জন।

তবে মূল ঠিকাদার নিজে কাজ না করে উপ-ঠিকাদার জাহাঙ্গীর আলমের কাছে কাজ হস্তান্তর করেন। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পরবর্তীতে ৬ মাস সময় বাড়িয়ে পুনরায় কাজ শুরু করা হয়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তদারকির মাধ্যমে সড়ক নির্মাণ কাজের সঠিক মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 


সময়ের আলো/আআ


  বিষয়:   অনিয়ম  সড়ক  খাগড়াছড়ি  পানছড়ি  পাবত্য চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: