হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ আট জেলার ওপর দিয়ে

2026-01-13T21:35:28+00:00
2026-01-13T21:35:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম 
কুড়িগ্রামে শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ছবি : বাসস
হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে এসব এলাকায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ।

ঘন কুয়াশার কারণে ভোরের দিকে সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভ্যানচালক, দিনমজুর, হোটেল শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ। অনেক এলাকায় শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন শীতার্তরা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়— ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে টানা আট দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আগামী কয়েকদিন এই মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে  মঙ্গলবার ৬টা পর্যন্ত সময়ের মধ্যে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। ওই সময়ে জেলাটিতে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। এছাড়া ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।


আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্ভাবাস দিয়ে সংস্থাটি বলছে, বিরাজমান শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে।পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। শেষ রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। বৃষ্টিপাত না হলেও আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   শীত  উত্তরাঞ্চল  পশ্চিমাঞ্চল  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: