লোক নেবে ওয়ার্ল্ড ভিশন

সময়ের আলো ডেস্ক

চাকরি

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রোডাক্ট

2026-01-14T08:42:09+00:00
2026-01-14T09:10:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
চাকরি
লোক নেবে ওয়ার্ল্ড ভিশন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ এএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৯:১০ এএম
প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদে লোক নেবে ওয়ার্ল্ড ভিশন। সংগৃহীত ছবি
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে কক্সবাজারে কাজ করতে হবে।

বেতন ও সুযোগ–সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল সুবিধা, বিমা, সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি এবং বছরে একটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহীরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।


/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: