৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মানতে হবে যেসব জরুরি নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

চাকরি

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। দেশের ৮টি বিভাগীয় শহরসহ ঢাকা মহানগরীতে একযোগে অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (১৪ জানুয়ারি)

2026-01-14T11:36:56+00:00
2026-01-14T11:36:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চাকরি
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মানতে হবে যেসব জরুরি নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম 
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মানতে হবে যেসব জরুরি নির্দেশনা
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। দেশের ৮টি বিভাগীয় শহরসহ ঢাকা মহানগরীতে একযোগে অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) দুটি পৃথক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জানিয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন বলেছেন, আসন বিন্যাস দৈবচয়ন পদ্ধতিতে করা হয়েছে, তাই পরীক্ষার্থীদের নিজ আসন খুঁজতে কিছুটা সময় লাগতে পারে।

পরীক্ষার জন্য সকল পরীক্ষার্থীকে সকাল সাড়ে ৯টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। 

নিষিদ্ধ সামগ্রী ও নিরাপত্তা ব্যবস্থা

সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগ, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট, ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস আনতে নিষেধ করা হয়েছে পরীক্ষার্থীদের। 

পরীক্ষার হলে প্রবেশের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ পরীক্ষার্থীদের প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করবেন। 

পরীক্ষা চলাকালীন কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহারের জন্য কমিশনের অনুমতি প্রয়োজন। 

আইন লঙ্ঘনে শাস্তি 

নিষিদ্ধ সামগ্রী থাকা পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল হবে। এছাড়া, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ এবং পিএসসি আইন-২০২৩ অনুযায়ী ওই পরীক্ষার্থীকে ভবিষ্যতের সকল সরকারি নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে এবং আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। 

পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমেও নির্দেশনা পাঠানো হবে। হাজিরা তালিকায় রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় এবং দৈবচয়ন ভিত্তিতে সাজানো হয়েছে। 


/ইউএমএইচ



Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: