থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত বেড়ে ৩২, এখনও নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ডের নাখন রাতচাসিমা অঞ্চলের সি খিউ এলাকায় একটি ক্রেন বিশেষ এক্সপ্রেস ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে।এ ছাড়া

2026-01-14T19:45:48+00:00
2026-01-14T19:45:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত বেড়ে ৩২, এখনও নিখোঁজ ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
থাইল্যান্ডের নাখন রাতচাসিমা অঞ্চলের সি খিউ এলাকায় একটি ক্রেন বিশেষ এক্সপ্রেস ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া এ ঘটনায় ৬৪ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নাখন রাতচাসিমা পাবলিক হেলথ অফিস বুধবার (১৪ জানুয়ারি) এই সর্বশেষ তথ্য প্রকাশ করেছে।

দুর্ঘটনাটি উচ্চ-গতির রেল প্রকল্পের একটি নির্মাণ ক্রেন ট্রেন নং ২১ (কুং তেপ আপিওয়াত–উবন রাতচাথানি) এর ওপর পড়ে সংঘটিত হয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও উদ্ধার কাজ চালানো হচ্ছে। 


সময়ের আলো/এমএইচজে/


  বিষয়:   থাইল্যান্ড  ট্রেন দুর্ঘটনা  ক্রেন ধস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: