ইসরায়েলি টাকায় চলা দলে থাকতে পারি না : রেজা কিবরিয়া

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

যে দল ইসরায়েলিদের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি ড. রেজা

2026-01-14T20:04:40+00:00
2026-01-14T20:20:33+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ইসরায়েলি টাকায় চলা দলে থাকতে পারি না : রেজা কিবরিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৮:২০ পিএম
হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী রেজা কিবরিয়া। ফাইল ছবি
যে দল ইসরায়েলিদের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি ড. রেজা কিবরিয়া। দলটি থেকে বের হয়ে যাওয়ার কারণ প্রসঙ্গে সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন সময়ে একাধিক দল বদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কি না এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।’ 

Advertisement
গণ অধিকার পরিষদ প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ইসরায়েলিদের অধীনে তারা চলে, ইসরায়েলিদের টাকায় যে দল চলে, আমি ওখানে থাকতে পারি না।’

বিষয়টি আগে থেকে তার জানা ছিল না উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘আগে থেকে জানতাম না। তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তার পরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন, তার (নূরুল হক নূর) সঙ্গে ৩টা জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম।’

/এমএইচআর 
  বিষয়:   গণঅধিকার পরিষদ  রেজা কিবরিয়া  ইসরায়েল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: