নির্বাচন ও গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামন্ডলীর বক্তব্য ও বিবৃতির সমালোচনা করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে,

2026-01-14T21:26:55+00:00
2026-01-14T21:26:55+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
নির্বাচন ও গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে
যুক্তফ্রন্টের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৫৫)
সংগৃহীত ছবি
নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামন্ডলীর বক্তব্য ও বিবৃতির সমালোচনা করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ওই সকল বক্তব্য ও বিবৃতিতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। যা দেশ ও জাতির জন্য মারাত্মক সংকট ডেকে আনতে পারে। পোস্টাল ব্যালট ও প্রবাসী ভোটের জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও করেছে যুক্তফ্রন্ট।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করা হয়।
 
বিবৃতিদাতারা হলেন, গণতান্ত্রিক যুক্তফ্রণ্টভূক্ত বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

বিবৃতিতে নেতারা বলেন, প্রধান উপদেষ্টা ‘দক্ষিণ এশিয়ার উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথ নির্দেশনা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে দেওয়া বক্তব্যে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেছেন, ‘তরুণরা একটি দল করেছে, সে দলের কয়েকজন নির্বাচিতও হবেন। তাদের দুই একজন মন্ত্রীও হতে পারেন’। এই বক্তব্যের মাধ্যমে তিনি নির্বাচনের আগাম ফলাফল ঘোষণা করেছেন। এহেন পক্ষপাতমূলক বক্তব্য প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং বাস্তবে, যা সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলার সামিল। তাছাড়া তার এই বক্তব্যের মাধ্যমে আগামী জাতীয় সংসদের নির্বাচন যে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না তারই প্রতিফলন ঘটেছে।

নেতৃবৃন্দ গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামন্ডলী এবং ডিসি, এসপিসহ সরকারি কর্মকর্তাদের বক্তব্য প্রদানও জনমতকে প্রভাবিত করা ও সরকারের নিরপেক্ষতাকে ক্ষুন্ন করছে, যা নৈতিক ও আইনীভাবেও সঠিক নয়। ফলে ভবিষ্যতে গণভোটই আইনী চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। ইতোপূর্বে দেশে যে তিনটি গণভোট হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে গণভোটে অংশগ্রহণের জন্য কেবল জনগণকে আহ্বান জানানো হয়। হ্যাঁ বা না ভোট, কোনটার পক্ষেই সরকারের প্রচারণা ছিল না। কিন্তু এবারে গণভোটে ‘হ্যাঁ ভোট না দিলে ফ্যাসিবাদ ফিরে আসবে’ সরকারের এহেন প্রচার নিরপেক্ষতা ক্ষুন্ন হচ্ছে। তাছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকার কথা। সরকার শুধু রুটিন কাজ করবে এবং নির্বাচন কমিশনকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট দিবে, কমিশন যা চাইবে। গণভোটের প্রচার করতে হলে নির্বাচন কমিশন করবে, সরকার নয়। ফলে গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে প্রচারণা চালিয়ে সরকার আচরণবিধি লংঘন করছে।


বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ওমান ও বাহরাইনে জামায়াত নেতার বাসায় পোস্টাল ব্যালটের ভিডিও প্রচারের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার ও পোস্টাল ব্যালটের দাবি আমাদের দীর্ঘ দিনের। কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে যে জালিয়াতির চিত্র প্রকাশ পাচ্ছে এতে করে সুষ্ঠু নির্বাচনের আশা তিরোহিত হচ্ছে। এটা আগামী নির্বাচন কেমন হবে তারও একটি নমুনা। আরও বলেন, নির্বাচনী আচরণবিধিতে ব্যানার, বিলবোর্ডে পরিবেশের জন্য ক্ষতিকারক প্যানাফ্লেক্স-র‌্যাক্সিন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। অথচ সরকারের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসকের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার করে যে বিলবোর্ড টাঙ্গানো হয়েছে তা পরিবেশের জন্য ক্ষতিকারক প্যানালেক্স ও র‌্যাক্সিনের। সরকার প্রশাসনের এই প্রচার নির্বাচনের আচরণ বিধির চরম লংঘন। অবিলম্বে পরিবেশের জন্য ক্ষতিকর ঐসব সরকারি বিলবোর্ড সরিয়ে ফেলতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   নির্বাচন  গণভোট  অন্তর্বর্তী সরকার  নিরপেক্ষতা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: