শান্তির রাজনীতি চায় বিএনপি : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি শান্তির রাজনীতির মাধ্যমেনতুন বাংলাদেশ গড়তে চায় জানিয়ে দলটিরস্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘অন্য দলের সঙ্গে মতের বা

2026-01-14T22:23:28+00:00
2026-01-14T22:23:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
শান্তির রাজনীতি চায় বিএনপি : আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম   (ভিজিট : ১৯৯)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপি শান্তির রাজনীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায় জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্য দলের সঙ্গে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারও সঙ্গে সংঘর্ষ-সংঘাত চায় না। আমরা শান্তির রাজনীতি চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই।’

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৪০ নম্বর ওয়ার্ড (উত্তর পতেঙ্গা) বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়া সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন। এরশাদের শাসনামলে নির্বাচনে অনেক দল আওয়ামী লীগের সঙ্গে মিলে অংশ নিয়েছিল, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেননি।’
 
দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে। কামার, কুমার, নারীসহ সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করা হবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে।’
 
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না, মেগা প্রজেক্টের নামে দুর্নীতির রাজনীতি করবে না। বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে।’
 
এ সময় চাঁদাবাজি ও মাস্তানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির খসরু। তিনি বলেন, ‘কেউ যদি চাঁদাবাজি ও মাস্তানি করেন, তবে এখনই বিএনপি থেকে বের হয়ে যান। এসব চাঁদাবাজ ও মাস্তানদের দলে কোনো স্থান নেই। সময় থাকতে শুধরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনে জয়লাভে কোনো প্রভাব ফেলবে না।’
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচিত সরকার ও নির্বাচিত সংসদ চেয়েছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে।’ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএইচআর


  বিষয়:   আমির খসরু  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: