সাড়ে তিন হাজার নতুন চিকিৎসকের পদ সৃষ্টি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

অন্তর্বর্তী সরকার দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবলসংকট কাটাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতে

2026-01-14T22:48:04+00:00
2026-01-14T22:48:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
স্বাস্থ্য
সাড়ে তিন হাজার নতুন চিকিৎসকের পদ সৃষ্টি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম 
প্রতীকী ছবি
অন্তর্বর্তী সরকার দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবলসংকট কাটাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে সাড়ে তিন হাজার চিকিৎসকের নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ৩ হাজার ২০০টি সহকারী সার্জন বা সমমান এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্বশীল সূত্রের বরাতে দেশের একটি গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে।
 
ওই প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন পদ সৃজনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। 

জানা গেছে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিদ্যমান সংকট নিরসনে ৪৮তম বিসিএসের মাধ্যমে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান। নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকের দ্রুত পদায়ন নিশ্চিত করতেই বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য এই নতুন পদগুলো সৃজনের প্রস্তাব আনা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এই প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছে। 

রাজস্ব খাতে স্থায়ীভাবে এসব পদ সৃষ্টির ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট কাটবে বলে আশা করা হচ্ছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ইতোমধ্যে এই ৩ হাজার ৫০০টি পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে।

/এমএইচআর


  বিষয়:   চিকিৎসক  স্বাস্থ্য অধিদপ্তর 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: