তেহরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার (১৪ জানুয়ারি) এক সরকারি বিবৃতিতে এ তথ্য

2026-01-15T09:44:07+00:00
2026-01-15T09:44:07+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
তেহরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ এএম   (ভিজিট : ১৭০)
সংগৃহীত ছবি
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার (১৪ জানুয়ারি) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর : রয়টার্স

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ‘তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি আমরা। এখন থেকে দূতাবাসটি দূরবর্তীভাবে (রিমোটলি) কার্যক্রম পরিচালনা করবে।’

একজন ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ব্রিটেনের রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কনস্যুলার কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো, যখন ইরান সরকার তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা দমনে চেষ্টা করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন।


এমন সময় তেহরানে ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা করেছে, যখন ইরান ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলা করছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।

আরআর


  বিষয়:   ইরান  যুক্তরাজ্য  দূতাবাস  বন্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: