মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানকে সমর্থন দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকি সত্ত্বেও পিছু হটেনি খামেনির সরকার। বিক্ষোভ দমনের পর এবার যুক্তরাষ্ট্রের হামলা চালানোর

2026-01-14T23:47:24+00:00
2026-01-14T23:47:24+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানকে সমর্থন দিলো সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ পিএম 
ইরান ও সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকি সত্ত্বেও পিছু হটেনি খামেনির সরকার। বিক্ষোভ দমনের পর এবার যুক্তরাষ্ট্রের হামলা চালানোর আশঙ্কা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এমন আশঙ্কার মধ্যে ইরানকে সমর্থন দিয়েছে সৌদি আরব। 

সৌদি আরব ইরানকে জানিয়েছে, নিজেদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেবে না তারা।

বার্তা সংস্থা এএফপিকে বুধবার (১৪ জানুয়ারি) সৌদির সরকার ও সেনাবাহিনীর কাছের দুটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রটি বলেছেন, সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না সৌদি। একইসঙ্গে এক্ষেত্রে সৌদির আকাশসীমা এবং ভূমিও ব্যবহার করা হবে না।

সরকার সংশ্লিষ্ট অপর সূত্রটি বলেছেন, ইরানকে এ ব্যাপারে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে। যারমধ্যে সৌদিও আছে।

ইরানের এক কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে।


এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি ছিল সীমিত হামলা। এছাড়া ওই ঘাঁটিতে ছোড়া সব মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছিল।

সময়ের আলো/এসকে/ 

  বিষয়:   ইরান  সৌদি আরব  যুক্তরাষ্ট্র  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: