এবার ভূমিকম্পে কাঁপল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের দক্ষিণে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার

2026-01-15T15:50:12+00:00
2026-01-15T15:51:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার ভূমিকম্পে কাঁপল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৩:৫১ পিএম  (ভিজিট : ১৬০)
ভূমিকম্পটি মধ্য ইসরাইল পর্যন্ত অনুভূত হয়েছে। সংগৃহীত ছবি
ইসরায়েলের দক্ষিণে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে। এটি ভূমিকম্পপ্রবণ মৃত্য সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। 

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কম্পন মধ্য ইসরায়েল পর্যন্ত টের পাওয়া গেছে। 


ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, ভূমিকম্পের কারণে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন ও জনসমাগমস্থল পরিদর্শনের জন্য সদস্যদের মোতায়েন করা হয়েছে।   


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  ইসরায়েল  ভূমিকম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: