চাঁদা না পেয়ে যুবককে তুলে নিয়ে নির্যাতন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে গোলাম কিবরিয়া সাগর (১৯) নামে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার

2026-01-15T19:39:58+00:00
2026-01-15T20:17:25+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদা না পেয়ে যুবককে তুলে নিয়ে নির্যাতন, গ্রেফতার ২
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৮:১৭ পিএম
যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার দুই সহোদর হৃদয় ও সৌরভ। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে গোলাম কিবরিয়া সাগর (১৯) নামে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৪ জানুয়ারি) রাতে ফতুল্লার লালখাঁ এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

গ্রেফতার দুইজন হলেন, লালখাঁ এলাকার আনোয়ার মাস্টারের পুত্র হৃদয় (৩২) ও তার ভাই সৌরভ (২২)। 

এলাকাবাসীর অভিযোগ, দাবি করা এক লাখ টাকা চাঁদা না পেয়ে গোলাম কিবরিয়া সাগরকে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন চালায় দুই সহোদর। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আটক দুইজনসহ আরও কয়েকজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী গোলাম কিবরিয়া সাগর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। একপর্যায়ে সাগরের মা জানতে পারেন, লালখাঁ এলাকার হৃদয় ও তার সহযোগীরা সাগরকে আটকে রেখেছে।

ছেলেকে উদ্ধারের আশায় গোলাম কিবরিয়া সাগরের মা কাকলী বেগম পুলিশের শরণাপন্ন হন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় লালখাঁ এলাকায় অভিযান চালিয়ে সাগরকে উদ্ধার করে এবং অপহরণকারী দুই ভাইকে আটক করে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা থেকে তুলে নিয়ে এক যুবককে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভুক্তভোগী যুবককে উদ্ধার ও অভিযুক্ত দুই সহোদরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলমান আছে। 


সময়ের আলো/আআ


  বিষয়:   চাঁদা  নির্যাতন  গ্রেফতার  অভিযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: