জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবেন। আল আমিন (নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির প্রার্থী) আপনাদের সন্তান। সন্তানকে সফল করার দায়িত্ব আপনাদের। তারুণ্যের প্রথম ভোট ‘হ্যাঁ’এর পক্ষে হোক।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার এস বি গার্মেন্টসের বিপরীত পাশে শহিদ আদিলের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা কি বাংলাদেশের পরিবর্তন চান না? আমরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করবে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সাথে নিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান হাসনাত আব্দুল্লাহ। এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ