প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে : দুদু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শুধু এলপিজির দাম নয়, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান

2026-01-17T17:21:09+00:00
2026-01-17T17:22:53+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে : দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৫:২২ পিএম
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন শামসুজ্জামান দুদু। সংগৃহীত ছবি
শুধু এলপিজির দাম নয়, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ড. ইউনূস এনজিওর মানুষ, অর্থনীতির মানুষ। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। মানুষের দুঃখ, কষ্ট, অভাব ও অভিযোগ সম্পর্কে তার তো ধারণা থাকার কথা। এসব কিছু বর্তমান সরকারের কাছে অভিযোগ করলেও, তার মীমাংসা আমরা পাচ্ছি না।

তিনি বলেন, দেশকে সংকট থেকে উদ্ধার করতে পারে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে।

তিনি বলেন, নির্বাচনকে ভালো করার জন্য যে কাজগুলো করা দরকার, এর মধ্যে অন্যতম হলো মানুষ যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারে। গত ১৫-১৬ বছর ধরে আমরা দেখেছি মানুষ ভোটকেন্দ্রে যায়নি, ভোট হয়ে গেছে আগেই। 


দুদু বলেন, নির্বাচনের জন্য জরুরি হলো তড়িৎভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। আইনশৃঙ্খলা যেন ভালো থাকে—এটা দেশের কথা, দেশের মানুষের কথা। সেই কারণে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকার জানে বিষয়টি, তারপরেও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নেয়নি।

  বিষয়:   বিএনপি  শামসুজ্জামান দুদু  নিত্যপণ্য 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: