খোঁজাখুঁজির পর মা দেখলেন, পুকুরে ভাসছে তার সন্তান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে কাওসার মিয়া (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ

2026-01-17T18:30:06+00:00
2026-01-17T18:30:06+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
খোঁজাখুঁজির পর মা দেখলেন, পুকুরে ভাসছে তার সন্তান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম 
প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে কাওসার মিয়া (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কাওসার মিয়া ওই গ্রামের ব্যবসায়ী সুমন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে কাওসার বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলা শেষে অন্য শিশুরা দৌড়ে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে গেলেও কাওসার উঠানেই ছিল। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা পুকুরপাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় কাওসারকে দেখতে পান।

তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী কাওসার মিয়া নামের এক শিশু মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরআর
  বিষয়:   সুন্দরগঞ্জ  মৃত্যু  পুকুর  মা  শিশু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: