কীর্তনখোলা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসছিল এক যুবকের অর্ধগলিত মরদেহ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে নগরের বেলতলা এলাকা থেকে

2026-10-09T08:43:40+00:00
2026-10-09T08:43:40+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
কীর্তনখোলা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ এএম 
প্রতীকী ছবি
বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসছিল এক যুবকের অর্ধগলিত মরদেহ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে নগরের বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহটি তিন থেকে চার দিন আগে পানিতে পড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম শিকদার বলেন, বুধবার দুপুরে কীর্তনখোলা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। কয়েক দিন পানিতে থাকায় শরীরে পচন ধরেছে। এ কারণে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই কারণে মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। 


এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কীর্তনখোলা নদী  ভাসছিল অজ্ঞাত যুবক  মরদেহ  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: