ইদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।কাশিয়ানী

2026-01-18T05:40:45+00:00
2026-01-18T05:41:19+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ এএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৫:৪১ এএম
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

Advertisement
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  
 
তিনি বলেন, বোরো ধানের ক্ষেতে ইদুর মারার জন্য বাড়ির পাশ দিয়ে টাঙ্গানোর তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়েন রাহেলা বেগম (৫০) ও তার একবছর বয়সী তার নাতনী সাইফান। 
 
এতে ঘটনাস্থলেই নিহত হন রাহেলা। তাদেরকে উদ্ধার করতে গিয়ে নিহত হন প্রতিবেশী ইরান সিকদার (৫৫)। গুরুতর আহত হয় শিশু সাইফানও। তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
 
নিহত রাহেলা তেঁতুলিয়া গ্রামের মোশারফ সিকদারের স্ত্রী এবং শিশু সাইফানের বাবার নাম সজিব সিকদার। ইরান একই গ্রামের হানিফ সিকদারের ছেলে।
 
বর্তমানে মৃতদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জনান ওই কর্মকর্তা। 

/এমএইচআর 
  বিষয়:   গোপালগঞ্জ  বিদ্যুৎস্পৃষ্ট  শিশু  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: