কালোবাজারে পাচারকালে ৩৯৫ বস্তা সারসহ গ্রেফতার ১

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুরে কালোবাজারে সার পাচারকালে ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামের ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর)

2026-09-05T21:37:07+00:00
2026-09-05T21:37:07+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালোবাজারে পাচারকালে ৩৯৫ বস্তা সারসহ গ্রেফতার ১
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম 
৩৯৫ বস্তা সারসহ ট্রাক জব্দ। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের মধুপুরে কালোবাজারে সার পাচারকালে ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামের ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত মিঠুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং সার ও ট্রাক জব্দ করে মধুপুর থানায় রাখা হয়েছে। 

মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
তিনি বলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজ এর দোকান থেকে ১২৭ বস্তা টিএসপি ও ২৬৮ বস্তা মিউরেট অব পটাস (এমওপি) সার শুক্রবার রাতে পাচার করছিলেন। গোপনসূত্রের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলছত্র এলাকা থেকে সারসহ ট্রাক আটক করে। যার আনুমানিক মূল্য চার লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা।

এসময় ট্রাকের চালক পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়। ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিমলচন্দ্র পাইন বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।


এ ব্যাপারে মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, সার পাচারের কাজে ব্যবহৃত ট্রাক ও সার জব্দ করে থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে ড্রাইভার মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। সার পাচারে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কালোবাজার  পাচার  সার  গ্রেফতার  মধুপুর  টাঙ্গাইল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: