সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে অনেক অনিয়মের বিষয়ে অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার প্রধান নির্বাচন

2026-01-18T13:34:44+00:00
2026-01-18T13:34:44+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক বিকেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম 
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে অনেক অনিয়মের বিষয়ে অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারণা করা হচ্ছে, সেসব অভিযোগের বিষয়ে সিইসির সঙ্গে কথা বলবেন দলের মহাসচিব। 

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

Advertisement

এর আগে, গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে। 

বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে। ফলে, দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে ভোটার স্লিপসংক্রান্ত আচরণবিধি নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। 

এ ছাড়া, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও তুলে ধরে বিএনপি। এসব বিষয়কে কেন্দ্র করেই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   সিইসি  মির্জা ফখরুল  বৈঠক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: