ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে যা বললেন ম্রুণাল

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণী মেগাস্টার ধানুশ ও বলিউড তারকা ম্রুণাল ঠাকুরের দীর্ঘদিনের গোপন প্রণয় এবার পরিণতির পথে এগোচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে।

2026-01-18T13:08:49+00:00
2026-01-18T13:09:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে যা বললেন ম্রুণাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ১:০৯ পিএম
সংগৃহীত ছবি
দক্ষিণী মেগাস্টার ধানুশ ও বলিউড তারকা ম্রুণাল ঠাকুরের দীর্ঘদিনের গোপন প্রণয় এবার পরিণতির পথে এগোচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। বিনোদন জগতের এই চর্চিত জুটি আগামী মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। এমন শোনা কথা নিয়ে যখন নেটদুনিয়া তোলপাড়, ঠিক তখনই ম্রুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে তৈরি হলো এক ধোঁয়াশা। শুধু তাই নয়, এই বিয়ের গুঞ্জন সত্য নয় বলে নাকি দাবি করেছেন ধানুশও। 

সামাজিক মাধ্যমে সদ্য একটি ভিডিও প্রকাশ করেন ম্রুণাল। ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্তদের মনে। অনেকের ধারণা, ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও প্রভাবিত করছে না। 


এদিকে, বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ, ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া, মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা। 

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব। অন্যদিকে, ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এই খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। 

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই মূলত এই আলোচনার শুরু। ৪২ বছর বয়সী ধানুশ এবং ৩৩ বছর বয়সী ম্রুণালের এই প্রেম নিয়েও কম অলোচনা হয়নি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ধানুশ  বিয়ের গুঞ্জন  ম্রুণাল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: