রেললাইনে আগুন জ্বালিয়ে ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে একাংশের নেতাকর্মীরা।রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পৌর

2026-01-18T17:59:25+00:00
2026-01-18T17:59:25+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রেললাইনে আগুন জ্বালিয়ে ছাত্রদলের কমিটি বাতিলের দাবি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম 
রেললাইনে আগুন জ্বালিয়ে ছাত্রদলের কমিটি বাতিলের দাবি। ছবি : সময়ের আলো
জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে একাংশের নেতাকর্মীরা। 

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পৌর শহরের ফিশারিজ মোড় এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলরুটের লাইনের ওপর এ বিক্ষোভ করেন তারা। 

এদিকে, আন্দোলন চলাকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের জন্য জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আটকা পড়ে। পরে খবর পেয়ে জামালপুর সদর থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে, জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সৈকত সালমানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। 

তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় নানাভাবে নির্যাতনের শিকার ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পৌর ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে।


জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, জেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে কিছু সময় রেললাইন অবরোধ করে রাখে। পরে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়। এরপর থেকেই কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

এফআর
  বিষয়:   জামালপুর  রেললাইন  আগুন জ্বালিয়ে  ছাত্রদলের কমিটি  বাতিলের দাবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: