মঞ্চ নাটকে ফিরলেন স্বর্ণা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নিনাদ-এর প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’-এর মধ্য দিয়ে ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ খেতাব অর্জনকারী

2026-01-18T20:36:38+00:00
2026-01-18T20:36:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
মঞ্চ নাটকে ফিরলেন স্বর্ণা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম 
অভিনেত্রী সাদিকা স্বর্ণা। ছবি : সংগৃহীত
নিনাদ-এর প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’-এর মধ্য দিয়ে ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ খেতাব অর্জনকারী মডেল, অভিনেত্রী সাদিকা স্বর্ণা আবারও ফিরলেন মঞ্চনাটকে। জানুয়ারি মাসে নাটকটির যে চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে তার মধ্যে একটি রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হয়েছে। একই স্থানে আজও নাটকটির আরও একটি প্রদর্শনী দেখা যাবে। এ ছাড়া ২৩ জানুয়ারি বনানীর সাতোরি একাডেমি অব আর্টস এবং ৩০ জানুয়ারি তেজগাঁওয়ের আলোকিতে অবস্থিত শালাথনেইবারহুড আর্ট স্পেসে ফরাসি নাট্যকার জঁকক্‌তো রচিত ‘দ্য হিউম্যান ভয়েস’ মঞ্চায়িত হতে যাচ্ছে। প্রতিটি প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।

১৯৩০ সালে প্রথম মঞ্চস্থ হওয়া একাঙ্কিক ও একক চরিত্রের এই নাটকটি একজন নারীর গল্প, যিনি তার প্রেমিকের সঙ্গে শেষবারের মতো টেলিফোনে কথা বলছেন। প্রেমিকটি পরদিনই অন্য একজনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, তাই প্রেমিকের সঙ্গে এই শেষ টেলিফোন আলাপে ফুটে ওঠে নারীটির হৃদয় ভঙ্গ ও পরিত্যক্ত হওয়ার অস্ফুট আর্তনাদ এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বেদনা সহ্য করতে না পেরে গভীর মানসিক অস্থিরতার চিত্ররূপ।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে স্বর্ণা বললেন, মঞ্চনাটকে কাজ করা বরাবরই আমার জন্য উপভোগ্য ও আনন্দের একই ব্যাপার। ‘দ্য হিউম্যান ভয়েস’-এর নাট্যভাবনায় মনস্তত্ত্বের বোঝাপড়া ও মানব-অধ্যয়নের যে জটিল ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে সেটির রূপ তুলে ধরতে গিয়ে আমার চরিত্রের গভীরতায় নিজেকে একাত্ম করা ও সেই সঙ্গে থিয়েটার চর্চায় আমার অভিজ্ঞতা, চারুকলা অনুষদ থেকে পড়াশোনা ও ব্যক্তিগত জীবন থেকে আহরিত আবেগীয় পরিপক্বতা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।
আরও পড়ুন

এই নাটকটি বাংলায় অনুবাদ ও রূপান্তর করেছেন প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ, যিনি একই সঙ্গে নির্দেশক হিসেবেও নাটকটির মঞ্চায়ন-ভাবনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। নাটকটি নিয়ে তিনি বলেন, এখন আসলে নাটককেই দর্শকের কাছে যেতে হবে। দর্শককে একটি নির্দিষ্ট জায়গায় এসে নাটক দেখার জন্য বেঁধে রাখলে মঞ্চনাটকের বিস্তার ঘটবে না। বিভিন্ন বাস্তবতার কারণেই থিয়েটার চর্চা এখন একটা ছোট সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, সেখানে নাটক নিয়ে দর্শকের কাছে পৌঁছাতে না পারলে কয়েক দিন পর দর্শকেরও সংকট হবে। সেই ভাবনা থেকেই আমরা দ্য হিউম্যান ভয়েস নাটকটি এমনভাবে ডিজাইন করেছি, যাতে এটি অডিটরিয়ামে যেমন মঞ্চস্থ করা যায়, তেমনি গ্যালারি বা বিকল্প পরিসরেও পরিবেশন করা সম্ভব হয়।

প্রসঙ্গত, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত এই মঞ্চনাটকটি ২০২৫ সালের অক্টোবর মাসে প্রথম মঞ্চে আসে এবং ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রসেঁজ মিলনায়তন ও মিরপুরস্থ বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট ৭টি প্রদর্শনী হয়।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  সাদিকা স্বর্ণা  মঞ্চ নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: