বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোকিউরমেন্ট বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম : ম্যানেজার
পদের সংখ্যা : নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা : প্রার্থীর স্নাতক/বিবিএ/এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : নির্ধারিত নয়
কর্মস্থল : ঢাকা
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম : আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা : আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
সময়ের আলো/কেএইচও