ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের সড়কে ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের

2026-01-19T12:45:45+00:00
2026-01-19T12:45:45+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম 
দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের সড়কে ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা এই কর্মসূচি শুরু করে বলে জানা গেছে।

Advertisement
সরজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১টা থেকে ছাত্রদলের কর্মীরা ইসির সামনে আসতে শুরু করেন। মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্র নেতারা সেখানে অবস্থান নিয়েছেন। পরে সোয়া ১১টার দিকে তারা কর্মসূচি শুরু করেন। এসময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিতি লক্ষ্য করা গেছে।


ছাত্রদলের তিন অভিযোগ-
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ইসি  ছাত্রদল  অবস্থান কর্মসূচি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: