র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেফতার করেছে

2026-01-19T17:11:50+00:00
2026-01-19T17:12:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৫:১২ পিএম
প্রধান অভিযুক্ত মো. বেল্লাল খান তুহিন। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রোববার (১৮ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযান এবং গোপন সূত্রের ভিত্তিতে রোববার রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে বেল্লালকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, ৩টি ফোন এবং ১টি সোনার আংটি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে  ‘শ্রাবণ পরিবহন’ বাসে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফিরছিল মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় তাদেরকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রাখা হয়। এ সময় দুই ব্যবসায়ী মারধরের শিকার হন।


র‍্যাব-১১ জানিয়েছে, বেল্লাল ছাড়াও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আরআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  র‌্যাব  ব্যবসায়ী  ছিনতাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: