জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধি

রাজনীতি

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক

2026-01-19T18:30:57+00:00
2026-01-19T19:01:18+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জামায়াতের নায়েবে আমিরকে শোকজ
গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৭:০১ পিএম
অধ্যাপক মুজিবুর রহমান। সংগৃহীত ছবি
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

রোববার (১৮ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. কামরুন নাহার এই শোকজ নোটিশ পাঠান।

Advertisement
অধ্যাপক মুজিবুর রহমানকে মঙ্গলবার (আগামীকাল) সকাল সাড়ে ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিচারিক কমিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পায়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিতিতে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে উঠান বৈঠকে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়েছে। প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়া হয়েছে। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে।


ওই বৈঠকে মুজিবুর রহমানের আপনার পক্ষে বক্তব্য দেয়া হয় , সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।

নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫, ১৬ এবং ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই এটি নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে অনুসন্ধান করে কেন সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে মুজিবুর রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   জামায়াত  আমীর  নির্বাচন  শোকজ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: