কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

মোংলা প্রতিনিধি

সারাদেশ

খুলনায় অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক দুইজন হলেন বাগমারা এলাকার শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম

2026-01-19T18:12:05+00:00
2026-01-19T18:12:41+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২
মোংলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৬:১২ পিএম
সংগৃহীত ছবি
খুলনায় অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক দুইজন হলেন বাগমারা এলাকার শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫)।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে খুলনার বাঘমারা এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

কোস্টগার্ড সূত্র জানায়, খুলনার বাঘমারা, কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামে দুইজনকে আটক কর হয়।

এ সময় তাদেরক কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 


কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   কোস্টগার্ড  মাদক  অস্ত্র  সন্ত্রাসী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: