পোস্টাল ব্যালটে ভোট দিতে ৮ হাজার ৫৯৯ জনের নিবন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ৮ হাজার

2026-01-19T17:49:03+00:00
2026-01-19T17:49:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পোস্টাল ব্যালটে ভোট দিতে ৮ হাজার ৫৯৯ জনের নিবন্ধন
কুমিল্লা-১ আসন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ৮ হাজার ৫৯৯ জন ভোটার। এরমধ্যে দাউদকান্দি উপজেলায় ৬ হাজার ৮৫৩ জন এবং মেঘনা উপজেলায় ১ হাজার ৭৪৬ জন। 

জানা যায়, এসব ভোটারের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা।

আসন ভিত্তিকভাবে পোস্টাল ভোটার সংখ্যা অনুযায়ী কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ৮ হাজার ৫৯৯ জন ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ৭৬৯৯ জন এবং নারী ৯০০ জন। 


কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার ডাকযোগে পাঠাবে নির্বাচন কমিশন। 

ভোটাররা পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দফতরে এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   পোস্টাল  ব্যালট  ভোট  নিবন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: