প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ-নাহিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক চলছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা

2026-01-19T18:35:08+00:00
2026-01-19T19:21:03+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ-নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৭:২১ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে আসিফ মাহমুদ-নাহিদ ইসলাম ও অন্য প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক চলছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা ৫ মিনিটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছে।

নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

এর আগে আজ দুপুরে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে নির্বাচন কমিশনের ‘পক্ষপাতমূলক আচরণ’ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে এনসিপির প্রতিনিধিদল কথা বলবে বলে জানিয়েছে দলটি।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা। তারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে পক্ষপাতের অভিযোগ করেন।

/এমএইচআর 


  বিষয়:   প্রধান উপদেষ্টা  আসিফ  নাহিদ  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: