বাংলাদেশ বিশ্বকাপে না গেলে খেলতে পারে স্কটল্যান্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

ভারতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করবে কি না—সে বিষয়ে আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এক

2026-01-19T19:09:40+00:00
2026-01-19T19:09:40+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ বিশ্বকাপে না গেলে খেলতে পারে স্কটল্যান্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম 
স্কটল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করবে কি না—সে বিষয়ে আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

গত শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসি-বিসিবির বৈঠক অনুষ্ঠিত হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফার এই আলোচনায় বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানায়। বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ড খেলতে পারে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‍্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

শনিবারের বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়,  ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।’ 

তবে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে রাজি নয় আয়ারল্যান্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি।’

/এমএইচআর 


  বিষয়:   স্কটল্যান্ড  বাংলাদেশ  বিশ্বকাপ  ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: