শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশ

2026-01-20T11:55:11+00:00
2026-01-20T11:55:11+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম 
শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি । ছবি : সংগৃহীত
শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল নয়টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

Advertisement
সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলনের শহীদ আসাদ এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের যে উদাহরণ রেখে গেছেন তাকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।
আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মো. সাদ্দাম মীর, ফেরদৌস আলম, নূরুল আমিন নূর, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক মো. তানভীর হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফি লাম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ানসহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতাকর্মীগণ।

এএডি/
  বিষয়:   ঢাবি  হল  ভবন  কমিটি  সাব-কমিটি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: