হাসনাতকে সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

রাজনীতি

কুমিল্লার-৪ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত

2026-01-20T15:31:56+00:00
2026-01-20T15:31:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
হাসনাতকে সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম 
হাসনাতকে সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর
কুমিল্লার-৪ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসের সুরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা (পূর্ব) সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী জামসেদ হুসাইন হাবিবী, উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম ও জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্ত প্রমুখ।

এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরিক দল খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান, গণ অধিকার পরিষদের মো. আবু জসিম উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন।


এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপির সঙ্গে নির্বাচনি জোট থাকায় প্রার্থী দেননি তারা। হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সময়ের আলো/আআ


  বিষয়:   হাসনাত  এনসিপি  জামায়াত  খেলাফত মজলিস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: