৩ আসনে নতুন করে এনসিপির প্রার্থী ঘোষণা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০ দলীয় নির্বাচনী জোটের সঙ্গে সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে ফাঁকা রাখা তিনটি আসনের প্রার্থী ঘোষণা

2026-01-20T15:58:37+00:00
2026-01-20T15:58:37+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
৩ আসনে নতুন করে এনসিপির প্রার্থী ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম 
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০ দলীয় নির্বাচনী জোটের সঙ্গে সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে ফাঁকা রাখা তিনটি আসনের প্রার্থী ঘোষণা করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের নাম চূড়ান্ত করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপিরি মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম।
 
তিনি জানান, ফাঁকা রাখা তিনটি আসনের মধ্যে ফাহিম পাঠান নেত্রকোনা-২, প্রীতম দাশ মৌলভীবাজার-৪ এবং জামিল হিজাযী রাজবাড়ী-২ আসন থেকে প্রার্থী হচ্ছেন।
 
এর আগে, গত রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়। সেখানে প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চায় দলটি।
 
চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।

Advertisement
/এমএইচআর 
  বিষয়:   এনসিপি  আসন  নির্বাচন  প্রার্থী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: