পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার হাঈদগাও ইউনিয়নের ২ নং

2026-01-20T18:42:17+00:00
2026-01-20T19:23:57+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৭:২৩ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের পটিয়ায় মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার হাঈদগাও ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহিণীর নাম টিংকু দাশ (৩৫)। তিনি ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা ছোটন চক্রবর্তীর স্ত্রী।

স্থানীয়রা জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে থালা-বাসন পরিষ্কার করতে যান টিংকু দাশ। এ সময় হঠাৎ তার খিঁচুনিতে উঠে। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে তিনি পুকুরে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফয়সাল ইবনে মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগে হঠাৎ খিঁচুনি ওঠার কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   মৃত্যু  হাসপাতাল  রোগী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: