রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৮২, মৃত্যু ১০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার

2026-10-07T23:24:32+00:00
2026-10-07T23:25:32+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
৯ মাসের পরিসংখ্যান
রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৮২, মৃত্যু ১০
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:২৪ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ১১:২৫ পিএম
রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। যেখানে ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজার জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৩ জন। যেখানে রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮২ জন। রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের মধ্যে ১০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে, মৃত্যু হওয়া ১০ জনের মধ্যে ৪ জন বয়স্ক নারী ও পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে।

প্রতিবেদনটির সর্বশেষ হিসাবে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় কক্সবাজারে নতুন করে ১ রোহিঙ্গাসহ ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।

সময়ের আলো/আতা
  বিষয়:   রোহিঙ্গা  রোহিঙ্গা ক্যাম্প  ডেঙ্গু  আক্রান্ত  মৃত্যু  সময়ের আলো  উখিয়া  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: